ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটবেলায় বাবা-মা হারানোর পর পরীমণি নানা শামসুল হক গাজী কাছেই বড় হয়েছেন। যিনি আমৃত্যু অভিনেত্রীর সবচেয়ে নিকটজন হয়ে পাশে ছিলেন। বিশেষ করে শেষ কয়েক বছর পরীমণির জীবনে বয়ে যাওয়া সব ঝড়েই পাশে ছিলেন তিনি। পরীমণিও নানাকে ভালোবাসতেন সর্বোচ্চ মমতায় নিজের সন্তানের আবহে। বলা হয়ে থাকে, পরী তার স্বজনদের মধ্যে একমাত্র নানাকেই পাশে রাখতেন। সেই নানু ভাই বৃহস্পতিবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন।

স্বাভাবিকভাবে নানার স্মৃতি হাতরে বেড়াচ্ছে পরীকে। শুক্রবার চিরনিদ্রায় শায়িত হওয়ার পর শনিবার কাকডাকা ভোরে নানুর কবরের পাশে ছেলেকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন পরী।
দীর্ঘ জীবনের পথচলায় পরীকে বট গাছের মত বিশাল হৃদয়ের মানুষ হতে শিখিয়েছেন শামসুল হক গাজী। মৃত্যুর শেষ সময় পর্যন্ত নানার হাতে হাত রেখে ছিলেন পরীমণি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত রাত ২টা ১১ মিনিটে (২৪ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল হক গাজী। গুলশান আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণির নানুভাইকে নিয়ে যাওয়া হয়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে। সেখানেই তাকে কবর দেওয়া হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments