ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ নভেম্বর, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন চলছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৩৮ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৪ পয়েন্টে।
ডিএসইতে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৮০৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments