ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১৭ কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড শেয়ার লেনদেন করেছে১৬ কোটি ৭২ লাখ টাকার। এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৫ কোটি ৯৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই, ফু-ওয়াং সিরামিক, এমারেল্ড অয়েল, জেমিনী সি ফুড, ইয়াকিন পলিমার, প্যাসিফিক ডেনিমস এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments