শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবেষ্ট হোল্ডিংসের কাট অফ প্রাইস ৩৫ টাকা
spot_img
spot_img

বেষ্ট হোল্ডিংসের কাট অফ প্রাইস ৩৫ টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বেষ্ট হোল্ডিংস লিমিটেডের কাট অফ ৩৫ টাকা নির্ধারিত হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা এর ৩০ শতাংশ কমে অর্থাৎ প্রতিটি শেয়ার ২৫ টাকা করে কেনার জন্য আবেদন করতে পারবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১০ অক্টোবর বিএসইসির ৮৮৫তম সভায় শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের জন্য বেস্ট হোল্ডিংসকে আইপিও অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারের বিডিং অনুষ্ঠিত হয়।

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে বেস্ট হোল্ডিংস ভবন এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, দায় পরিশোধ এবং আইপিও’র খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন সহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৬.৩৪ টাকা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২.২৬ টাকা। শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা এবং বিগত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০.৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments