ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ সিলেট টেস্টের পঞ্চম এবং শেষ দিনে সফরকারীদের তিন উইকেট তুলে নিতে পারলেই আরও এক স্মরণীয় জয়ের দেখা পাবে স্বাগতিকরা।

গতকাল বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড। ২১৯ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনের ব্যাটিংয়ে নেমেছে কিউইরা। হাতে আছে তিন উইকেট।
৭ উইকেট হারিয়ে ১৩১ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। ৫৭ রানে মিচেল ও ৮ রানে আছেন শোধি। ম্যাচ জিততে এখনও ২০১ রান দরকার সফরকারীদের।
টেস্টের পঞ্চম দিনে ৩ উইকেট হাতে রেখে কতদূর যেতে পারবে সফরকারীরা তা সময়ই বলে দেবে। তবে অবিশ্বাস্য কোন নাটকীয়তা না হলে পঞ্চম দিনে সকালের সেশনেই জিতে যাওয়ার কথা বাংলাদেশের।
যদিও এমন পরিস্থিতিতেও হাল ছাড়ছে না নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলকে ঘিরে স্বপ্ন দেখছে তারা। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে যতটা সম্ভব লড়াই করতে মিচেলই তাদের ভরসা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments