রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককংগ্রসের ‘ভরাডুবি’, বিজেপির দখলে তিন রাজ্য
spot_img
spot_img

কংগ্রসের ‘ভরাডুবি’, বিজেপির দখলে তিন রাজ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনে গত মাসে ভোট গ্রহণের পর আজ রোববার শুরু হয়েছে ভোট গণনা। রোববার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে ৪ রাজ্যের ৩ রাজ্যেই বিজেপির দখলে। শুধুমাত্র একটি আসনে নিজেদের মান রক্ষা করতে পেরেছে কংগ্রেস। একাধিক বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, সেইসঙ্গে এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি। ছত্তিশগড়ে ৯০টির মধ্যে বিজেপি এগিয়ে আছে ৫৫টি আসনে। এছাড়া রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে বিজেপির দখলে ইতিমধ্যে ১১২টি, কংগ্রেস পেয়েছে ৭২টি আসন। শুধুমাত্র তেলেঙ্গানার মান রক্ষা করেছে কংগ্রেস। সেখানে ১১৯টি আসনের মধ্যে ৬৪টি পেয়ে ক্ষমতায় যাচ্ছে কংগ্রেস।

মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে বিজেপির জয়ের পূর্বাভাসে আজ সন্ধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মিলিত হবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই চার রাজ্য ছাড়াও গত নভেম্বরে মিজোরামেও বিধানসভা নির্বাচনে ভোট হয়েছে। রাজ্যটিতেও আজ ভোটও গণনা শুরু হওয়ার কথা ছিল। তবে খ্রিস্টান অধ্যুষিত রাজ্যটিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও গির্জাগুলোর অনুরোধে নির্বাচন কমিশন ভোট গণনার তারিখ একদিন পিছিয়ে সোমবার করেছে।

ভারতে আগামী বছর জাতীয় নির্বাচন। তার আগে এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো দল কী অবস্থানে রয়েছে সে সম্পর্কে খানিকটা হলেও পূর্বাভাস পাওয়া যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments