সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএশিয়া সিকিউরিটিজ ফোরামে যোগ দিতে জাপান গেলেন ডিবিএর প্রেসিডেন্ট
spot_img
spot_img

এশিয়া সিকিউরিটিজ ফোরামে যোগ দিতে জাপান গেলেন ডিবিএর প্রেসিডেন্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাপান সিকিউরিটিজ ডিলারস এসোসিয়েশনের (জেএসডিএল) আমন্ত্রণে জাপান গেছেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও। সেখানে তিনি ১৬তম এশিয়া সিকিউরিটিজ ফোরাম টোকিও রাউন্ডটেবিলে যোগ দেবেন।

শনিবার (২ ডিসেম্বর) ডিবিএর প্রেসিডেন্ট জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তিনি সেখানে তিনি ৩ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সিকিউরিটিজ মার্কেটের উপর আয়োজিত বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিবেন।

জানা গেছে, জাপান সিকিউরিটিজ ডিলারস এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এশিয়া ও ওশেনিয়া দেশভূক্ত সিকিউরিটিজ মার্কেটের প্রায় ৪০টির অধিক সংগঠনের প্রতিনিধিগণ অংশ নিবেন। অনুষ্ঠানে রোজারিও বাংলাদেশ সিকিউরিটিজ মার্কেটের উপর বক্তব্য দিবেন এবং বাংলাদেশ সিকিউরিটিজ মার্কেটে ডিবিএর ভূমিকা ও কার্যক্রম তুলে ধরবেন।

তাঁর এই সফরের মাধ্যমে এশিয়া ও ওশেনিয়ার বিভিন্ন দেশ ও সংগঠনের সাথে ডিবিএর পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক উন্নত হবে। ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে ডিবিএর পরিচিতি প্রসার লাভ করবে। অন্যদিকে, এই সফর বাংলাদেশ সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে এশিয়ার দেশগুলোর সাথে কাজ করার সুযোগ সৃষ্টি করবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments