সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকবে অবসর নেবেন, জানালেন ফরাসি তারকা
spot_img
spot_img

কবে অবসর নেবেন, জানালেন ফরাসি তারকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বয়স হয়ে গেছে ৩৭। এখনও তরুণদের সঙ্গে সমানতালে লড়ে যাচ্ছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার অলিভিয়ার জিরু। আরও কিছুদিন দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি। এবার অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হয়ে অবসর নিতে চান জিরু। চ্যাম্পিয়ন না হলেও বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইউরোর পর কেন অবসর নেবেন, সেটিও পরিষ্কার করেছেন ২০১৮ সালের বিশ্বজয়ী এই ফুটবল তারকা। কারণ, নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত ইউরো শিরোপা জিততে পারেননি ৩৭ বছর বয়সী এই ফরাসি ফুটবলার। ইউরোপের সেরার ট্রফি একবার ছুঁয়ে দেখতে চান এই স্ট্রাইকার।

গতকাল হামবুর্গে ইউরোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে ফ্রান্স। গ্রুপের বাকি তিন দলের দুটি হচ্ছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। আর বাকি দলটি প্লে-অফে থেকে আসবে। নিজেদের গ্রুপ নিয়েও কথা বলেছেন জিরু।

২০১১ সালের যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রান্স দলের হয়ে অভিষেক হয় জিরুর। খেলেছেন দুটি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। ২০১৮ সালের বিশ্বজয়ী ফ্রান্স একাদশে খেলেছিলেন জিরু। এর পরের আসর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষেও খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫৬টি গোল করেছেন জিরু। বর্তমানে ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলছেন এই ফরাসি স্ট্রাইকার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments