বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনদেশে জিনিসপত্রের দাম কেন বাড়ছে: যা বললেন অনন্ত জলিল
spot_img
spot_img

দেশে জিনিসপত্রের দাম কেন বাড়ছে: যা বললেন অনন্ত জলিল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়ক অনন্ত জলিল অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। রয়েছে তার গার্মেন্টস ব্যবসা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সঙ্কট তৈরি হয়েছে। এই সঙ্কটের আঁচ তার ব্যবসাতেও লেগেছে। আর এসব কারণে ব্যবসার পেছনে তিনি এখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। সর্বক্ষণ ব্যবসার কাজে লেগে আছেন।

অনন্ত জলিল বললেন, আসলে এসব কিছুর মূলে ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ ইউক্রেনে হচ্ছে না, হচ্ছে আমাদের বুকে। আমাদের বুক থেকে রক্ত ঝড়ছে। আজ ডলারের দাম কত দেখেছেন? আমাদের দেশের জিনিসপত্রের দাম বাড়ার একমাত্র কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

আজ রবিবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপনের এক পর্যায়ে এমন মন্তব্য করেন অসম্ভবকে সম্ভব করা এই অভিনেতা। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এখন হাহাকার। এখন আমেরিকার সাধারণ মানুষ একটা ডিম কিনতে ভয় পায়। বিশ্বের উন্নত দেশ সেটা কিন্তু সেখানে ফুড কস্ট বেড়ে গেছে ৩২ পার্সেন্ট।

যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা তুলে ধরে জনপ্রিয় এই চিত্রনায়ক বলেন, বিশ্বের উন্নত দেশটিতে হোমলেস (আশ্রহীন, গৃহহীন) মানুষের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার। তাহলে চিন্তা করেন আমাদের দেশের অবস্থা কেমন হবে। এই জিনিসপত্রের দাম বাড়ছে এসব মূল কারণ ডলারের দাম বাড়ছে।

অনন্ত জলিল বলেন, আমরা আমদানি রপ্তানির ব্যবসা করি, আমাদের কাঁচামাল আমদানি করতে জীবন চলে যাচ্ছে। তারমধ্যে শ্রমিকদের দিকটা দেখতে হচ্ছে। জানি না আমরা কিসের মধ্য দিয়ে যাচ্ছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments