
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে: এনসিসি ব্যাংক, শমরিতা হসপিটাল, জিপিএইচ ইস্পাত, কনফিডেন্স সিমেন্ট, ফু-ওয়াং সিরামিকস, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু সিরামিকস, ইনটেক, ড্রাগন সোয়েটার, ফার্মা এইডস, সোনালী আঁশ এবং এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এ দিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments