
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৯ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১২১ কোটি ২৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ১০০ কোটি ৮৩ লাখ ২ হাজার টাকা লেনদেন হয় এবং ফু-ওয়াং ফুডস লিমটেড ৭৬ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল, আফতাব অটোমোবাইলস, সি পার্ল বিচ রিসোর্ট, এসকে ট্রিমস, প্যাসিফিক ডেনিমস এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments