
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৭.৭২ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩১ টাকা ১০ পয়সা। এদিকে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৬.২৯ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ইয়াকিন পলিমার লিমিটেডের ৫.০৯ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, অ্যাডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আফতাব অটোমোবাইলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments