
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৯টি কোম্পানির মোট ৭৬ লাখ ৯১ হাজার ৪৫২টি শেয়ার ৫৭ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ২০ কোটি ৬৭ লাখ ২৯ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৩ কোটি ৩৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং একমি পেস্টিসাইড লিমিটেড ৩ কোটি ১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ব্র্যাক ব্যাংকের ২ কোটি ২৩ লাখ ৬৭ হাজার, এমারেল্ড ওয়েলের ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার, লাফার্জ হোলসিমের ১ কোটি ২৩ লাখ ৫২ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ১ কোটি ১০ লাখ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯৩ লাখ ৮৭ হাজার এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments