মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপার্থ টেস্টের একাদশ জানিয়ে দিল পাকিস্তান
spot_img
spot_img

পার্থ টেস্টের একাদশ জানিয়ে দিল পাকিস্তান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার সকালে (বাংলাদেশ সময় ৮টা ২০ মিনিটে) টেস্ট খেলতে নামবে পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হওয়া ওই ম্যাচের একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি’র সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একাদশ দেওয়া হয়েছে, সেখানে আছেন দুই নতুন বোলার। একজন পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল, অন্যজন ২৪ বছর বয়সী পেসার খুররম শাহজাদ।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। তার জায়গায় টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে শান মাসুদের। তার নেতৃত্বের নতুন শুরুয় টেস্ট একাদশে জায়গা হারিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

উইকেটরক্ষক হিসেবে পাকিস্তানের একাদশে জায়গা পেয়েছেন সরফরাজ আহমেদ। একাদশে রাখা হয়েছে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকেও।

পাকিস্তানের পার্থ টেস্টের একাদশ: ইমাম উল, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, আমের জামাল এবং খুররম শাহজাদ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments