রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘সালার’র নতুন ট্রেলারে দুর্ধর্ষ প্রভাস
spot_img
spot_img

‘সালার’র নতুন ট্রেলারে দুর্ধর্ষ প্রভাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বছরের শেষে একের পর এক বেশকিছু ছবি দর্শকের উত্তেজনা বাড়িয়ে তুলছে। তার মধ্যে একদিকে যেমন রয়েছে শাহরুখের ‘ডানকি’। তেমনই একঝাঁক দক্ষিণের অভিনেতার ছবি নিয়ে তৈরি ছবি নিয়েও কম উত্তেজিত নয় সিনেপ্রেমীরা। মুক্তির চার দিন আগে নি প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের ছবি ‘সালার’র দ্বিতীয় ট্রেলারটিও প্রকাশ করেছেন।

২ মিনিট ৫৪ সেকেন্ডের ‘সালার’-এর অ্যাকশন ট্রেলারটিতে মূলত প্রভাস তাণ্ডবই দেখা গেছে! খানসারের বিশাল সাম্রাজ্য আর দুর্ধর্ষ শাসকদের শোষণের ভয়াবহ চিত্রই ফুটে উঠেছে ট্রেলারে!

‘কেজিএফ’র মতোই নির্মাতার এই ছবিতেও বিশাল সাম্রাজ্যের ঝলক দেখা গেছে! রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির দ্বিতীয় ট্রেলারের ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো! সেই সঙ্গে দেখা গেছে বন্ধুত্ব ও ক্ষমতা নিয়ে লড়াইয়ের গল্প।

প্রভাসকে এর আগে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন এই অভিনেতা।সেই সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারনও ছিলেন অনবদ্য। এর মাধ্যমে মালায়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারন তেলেগু অভিষেক করলেন। ট্রেলারে দেখা মিলেছে শ্রুতি হাসান, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকাদের।

এর আগে গেল ১ ডিসেম্বর প্রকাশ্যে এসেছিল ‘সালার’ এর প্রথম ট্রেলার। যেটিও বেশ মনে ধরেছিল দর্শকদের। তবে নতুন ট্রেলারে যেন আরো সুন্দরভাবে ছবির প্রেক্ষাপট তুলে ধরেছেন পরিচালক প্রশান্ত নীল।

শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তির একদিন পরেই মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। তবে সিনেমাটির হাইপ এতো বেশি যে শাহরুখ খানের ‘ডানকি’কে বেগ পোহাতে হতে পারে বক্স অফিসে। সিনেমাটির অগ্রিম বুকিংও এমনই ইঙ্গিত দিচ্ছে। যদিও শুরুতে ‘সালার’ এর প্রচারণা কৌশল নিয়ে বিরক্ত ছিলেন দর্শক! এখন সময়ই বলে দেবে কে কত এগিয়ে থাকে বক্স অফিসে!

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments