শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআবারো বাড়লো স্বর্ণের দাম
spot_img
spot_img

আবারো বাড়লো স্বর্ণের দাম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবারো বেড়েছে স্বর্ণের দাম। সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে ২২ ক্যারেটের প্রতি ভরি। এর ফলে এই ক্যাটাগরির প্রতি ভরি সোনার নতুন দাম হবে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। গত এক সপ্তাহ ধরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার ১৯ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে সোনার দাম বেড়েছিল চার দফা। তার আগে অক্টোবর মাসেও চার দফায় দাম বাড়ানো হয়েছিল। সেপ্টেম্বরে দুই দফায় বেড়েছিল সোনার দাম।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৯ হাজার ৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৪ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments