ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সকালটা হোক সুন্দর, কে না চায়। আর তাই ঘুম থেকে উঠেই যদি বারান্দায় দেখতে পান এক রাস ফুল ফুটে আছে তবে কার না মন ভালো হবে। প্রতিদিন ফুল ফুটেছে এ দেখে আনন্দে আত্মহারা হওয়ার মাঝেও অনেক সুখ থাকে। এভাবেও নিজেকে একটু সময় দেওয়াই যায়। যেনে নিন শীতের সকাল সুন্দর করতে যেসব ফুল ফোটে, তার কিছু নাম।

শীতেকালে বারান্দায় দেয়া যায় এসব ফুলের প্রায় সবই বিদেশি। বড় বড় ইনকা গাঁদা, ছোট ছোট চায়না গাঁদা, দেশি গাঁদা, রক্ত গাঁদা, হলুদে লাল মিশানো জাম্বো গাঁদা, লম্বা গাছে দেশের জাত রাজ গাঁদা ইত্যাদি নানা জাতের গাঁদা ফুলের চারা এখন পাওয়া যাচ্ছে আশপাশের প্রায় সব নার্সারিতেই।
বারান্দায় আরো রাখতে পারেন চন্দ্রমল্লিকা, ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, কসমস, সিলভিয়া, এন্টিরিনাম, ন্যাস্টারশিয়াম, প্যানজি, ডায়ান্থাস, ফ্লক্স, ভারবেনা, কারনেশান, পপি, সূর্যমুখী, পর্টুলেকা, ক্যালেন্ডুলা, হলিহক, মর্নিং গ্লোরি, সুইট পি, অ্যাজালিয়া, জারবেরা, গ্ল্যাডিওলাস প্রভৃতি। তবে টবে গাছ লাগিয়ে সার্থক হতে পারেন- গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা, কারনেশান, ক্যালেন্ডুলা, অ্যাস্টার ইত্যাদি এ জাতিও গাছ।
এছাড়া গোলাপকেও সঙ্গী হিসেবে পেতে পারেন। কেননা সারা বছর ফুটলেও গোলাপের প্রধান প্রস্ফুটন সময় শীতকাল। সব ফুল থাকলেও গোলাপ না থাকলে ্একটা কি যেনো নাই নাই মনে হয়, তাই রাখতেই পারেন গোলাপ। এ সময় পেয়ে যাবেন ফুল সহ বিভিন্ন রকমের গোলাপের গাছ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments