ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ প্রতিষ্ঠানটির ইউনিট দর ৭০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির ইউনিটের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭ টাকা ৭০ পয়সা। যা আগের দিন ছিলো ৭ টাকা। আজ প্রতিষ্ঠানটির লেনদেন শুরু করে ৭ টাকা ২০ পয়সায়।
এছাড়া এশিয়ান টাইগার সন্ধ্যানি লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট দর বেড়েছে ১ টাকা বা ৯.৮০ শতাংশ। ফান্ডটি এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ বেড়ে গেইনার তালিকায় তৃতীয় স্থান দখল করেছে।
এদিন টপটেন গেইনার তালিকায় আরোও রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ফার্স্ট স্কিম, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড এবং কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments