ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ব্যবসা সম্প্রসারণ ও মুনাফা বাড়ানোর লক্ষ্যে ৫০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী পাঁচ বছরের জন্য এটি ইস্যু করবে কোম্পানিটি।
কোম্পানিটির ৫০ কোটি টাকা মূল্যের অবসায়নযোগ্য এই বন্ডের ৯০ শতাংশ রূপান্তরযোগ্য ও ১০ শতাংশ অরূপান্তরযোগ্য। বন্ডটির বার্ষিক কুপন রেট ৯ থেকে ১১ শতাংশ। অর্ধবার্ষিক ভিত্তিকে কুপন রেট ঘোষণা করা হবে।
বন্ডের ৯০ শতাংশ আনোয়ার গ্যালভানাইজিংয়ের সাধারণ শেয়ারে রূপান্তর করা হবে। বন্ডটি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, বিদ্যমান শেয়ারহোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments