শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরেললাইনে উল্টে গেল লরি: আড়াই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
spot_img
spot_img

রেললাইনে উল্টে গেল লরি: আড়াই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি উল্টে গেছে। লরির নিচে চাপা পড়ে দুটি সিএনজিচালিত অটোরিকশা। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী ডাউন লাইনে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর উল্টে দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত লরি ও অটোরিকশা সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৯টার টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল জানান, দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments