ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু কোম্পানিটি এখনও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদানের সম্মতি না পাওয়ায় কোম্পানির এজিএম স্থগিত ঘোষণা করেছে।
কোম্পানিটির স্টক ডিভিডেন্ডের নতুন রেকর্ড তারিখের পাশাপাশি ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার নতুন তারিখ না হওয়া পর্যন্ত অর্থাৎ পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments