শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকেন সায়রা বানুর পায়ের কাছে বসলেন আমির?
spot_img
spot_img

কেন সায়রা বানুর পায়ের কাছে বসলেন আমির?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উপমহাদেশের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে ঘিরেই ছিল তার জীবন। তবে স্বামীর মৃত্যুর পর বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন অভিনেত্রী সায়রা বানু। নতুন বছরের শুরুতে তাই তাকে সঙ্গ দিতে পৌঁছে গিয়েছিলেন আমির খান। অভিনেতার সঙ্গেই নববর্ষকে বরণ করে নিয়েছেন সায়রা বানু। ছিলেন আমিরের মা জিনাত হুসেন এবং তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এদিনের ছবি প্রকাশ্যে আসার পর প্রশংসায় ভাসছেন আমির খান।

কিংবদন্তি সায়রা বানুর শেয়ার করা ছবিতে আমির খানকে সোফায় না বসে তাঁর পায়ের কাছে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে। আমিরের ঠিক পিছনে সোফায় বসে রয়েছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সায়রা বানুর পাশে বসে রয়েছেন আমিরের মা জিনাত হুসেন। ছবিতে আমিরের বোন নিখাত খানকেও সোফায় বসে থাকতে দেখা গিয়েছে। এসময় আরও এক বর্ষীয়ান মহিলাকেও দেখা গেছে ছবিতে।

নতুন বছরে বাড়িতে আসা অতিথিদের একগুচ্ছ ছবি শেয়ার করে আবেগতাড়িত হয়ে সায়রা বানু লিখেছেন বেশকিছু কথা। সায়রা বানু লিখেছেন, আমির খান কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।

আবেগ তাড়িত সায়রা বানু লিখেছেন, ‘আমির কিছু কঠিন সময়ে আমার পাশে ছিলেন। আমার মনে আছে, যখন দিলীপ সাহেবের আত্মজীবনী, ‘দ্য সাবস্ট্যান্স অ্যান্ড দ্য শ্যাডো’ বের হবে, তখন আমির সবরকম উপায়ে এগিয়ে এসেছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রির চাকচিক্য এবং গ্ল্যামারের বাইরে গিয়ে তিনি কী ধরনের ব্যক্তি এটা আপনাকে প্রকৃত অর্থেই উপলব্ধি করতে সাহায্য করবে।

নতুন বছরের শুরুটা আমির, কিরণদের সঙ্গে কাটানো প্রসঙ্গে সায়রা বানু লিখেছেন, ‘আমির, কিরণ এবং জিনাতকে বাড়িতে স্বাগত জানাতে পেরে আনন্দিত ছিলাম। জিনাত আমিরের মা, একেবারেই করুণাময়ী ও ব্যতিক্রমী একজন মহিলা। ওর আমাদের বাড়িতে আসার বিষয়টা চমৎকার ছিল। ওদের সঙ্গ, আন্তরিক কথোপকথন এবং দিলীপ সাহেবের সঙ্গে স্মৃতির গলিতে হাঁটার মাধ্যমে নতুন বছরটা আনন্দের সঙ্গেই শুরু হয়েছে।

সায়রা বানু আরও লিখেছেন, ‘একসঙ্গে ভাগ করে নেওয়া এই হাসি এবং মুহূর্তগুলো সত্যিই দুর্দান্ত ৷ সম্পর্কের প্রতিশ্রুতি, ভাগ করে নেওয়া হাসি এবং কিছু বন্ধন অপরিবর্তিত থাকবে, তা ক্যালেন্ডার যতই ঘুরে দাঁড়াক না কেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments