মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়১১ ট্রেনের যাত্রা স্থগিত
spot_img
spot_img

১১ ট্রেনের যাত্রা স্থগিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১১ টি ট্রেনের যাত্রা স্থগিত করেছে রেলওয়ে। আজ শনিবার (৬ জানুয়ারি) ও আগামীকাল রোববার (৭ জানুয়ারি)) এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

ওই পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ ও ৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া মহানন্দা, রকেট, পদ্মরাগ, রংপুর শাটল, ঢাকা কমিউটার, রাজশাহী কমিউটার এবং বগুড়া কমিউটার ট্রেন চলাচল ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। তবে পোস্টে ট্রেনগুলো চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments