সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকআরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল পাকিস্তান
spot_img
spot_img

আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল পাকিস্তান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাম্প্রতিককালে নিরাপত্তাজনিত ঘটনাসমূহের কারণে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান নৌ বাহিনী। গতকাল রোববার দেশটির নৌ বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র বলেছেন, পাকিস্তানের বাণিজ্যিক রুটের নিরাপত্তা নিশ্চিত রাখতে পাকিস্তান নৌ বাহিনী আরব সাগরে তাদের মহড়া অব্যাহত রাখবে।

আরব সাগরে ভারতীয় ক্রুসহ জাহাজ ছিনতাইয়ের ঘটনার পরেই পাকিস্তান এ পদক্ষেপ নিলো।

গত মাসে ভারতীয় নৌ বাহিনী বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ মোতায়েন করে। শেষমেশ পাকিস্তানও একই পথে হাঁটল। লোহিত সাগরে সম্প্রতি বিভিন্ন জাহাজের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এ ছাড়া পাকিস্তানগামী এক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় দায় স্বীকার করেছে ইরান সমর্থিত হুথি।

এ নিয়ে এক বিবৃতিতে গতকাল পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, নৌ বাহিনী পাকিস্তান ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক রুটগুলোর ক্রমাগত আকাশ নজরদারিও করা হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments