
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৯ টাকা। এদিকে আরামিট সিমেন্ট লিমিটেডের দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেডের দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৩২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন, রূপালী ব্যাংক, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু অ্যাগ্রো এবং প্যসিফিক ডেনিমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments