
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার, ১০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ২.৪১ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩৭ টাকা ৫০ পয়সা। এদিকে জুট স্পিনার্স লিমিটেডের ১.৯৬ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং পূবালী ব্যাংক লিমিটেডের ২.৫৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ইমাম বাটন, ওয়েস্টান মেরিন, প্যাসিফিক ডেনিমস, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, শাহজালাল ইসলামী ব্যাংক, জাহিন স্পিনং এবং উত্তরা ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments