ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যক্তিত্ব বিরাট কোহলি। ভারতীয় এই ক্রিকেটার দেশের সীমানা পেরিয়ে স্থান করে নিয়েছেন বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের মনে। জনপ্রিয়তায় দেশি-বিদেশি অনেক তারকাকেই ছাড়িয়ে গেছেন তিনি। ক্রিকেটারদের মধ্যে যার নাম গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে কোহলির বিরাট সংখ্যক ভক্ত-সমর্থক রয়েছেন। অথচ এই কোহলিকেই নাকি চেনেন না রোনালদো!

না, ক্রিশ্চিয়ানো রোনালদো নয়। পর্তুগালের রোনালদো অবশ্য কোহলিকে চেনেন। কোহলি নিজেও সিআরসেভেনকে বেশ সমীহ করেন। সম্প্রতি ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে জনপ্রিয় এক ইউটিউবারের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই সাক্ষাৎকারেই কোহলি সম্পর্কে রোনালদোকে জিজ্ঞেস করা হয়।
‘স্পিড’ নামক ওই ইউটিউবার রোনালদোকে প্রশ্ন করেন, ‘আপনি কি বিরাট কোহলিকে চেনেন?’ জবাবে বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা বলেন, ‘কে?’ এরপর ইউটিউবার নিজের উত্তর দিয়ে বলেন, ‘ভারতের বিরাট কোহলি।’ তখনও রোনালদো না-সূচক উত্তর দেন।
বিস্ময় প্রকাশ করে ইউটিউবার বলেন, ‘আপনি বিরাট কোহলিকে চেনেন না!’ জবাবে রোনালদো বলেন, ‘ও কে? কোনও খেলোয়াড় নাকি?’ উত্তর দিয়ে স্পিড বলেন, ‘ও একজন ক্রিকেট খেলোয়াড়।
এরপর রোনালদো বলেন, ‘ও এখানে সে রকম জনপ্রিয় নয়। তাই হয়তো চিনি না।’ ইউটিউবার বলেন, ‘হ্যাঁ সেটা হতে পারে। কিন্তু ও সেরা ক্রিকেটার। অনেকটা বাবর আজমের মতো। আপনি কখনও কোহলিকে দেখেননি?’ রোনালদোর উত্তর, ‘না। কখনও দেখিনি।
এদিকে ছবি দেখার পর কোহলিকে চেনেন বলেই সায় দেন রোনালদো। ইউটিউবার ‘স্পিড’র সঙ্গে রোনালদোর এই ভিডিওটি অল্প সময়েই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments