
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচন করতে এবং আবাসন খাতে ঋণের প্রবাহ বাড়াতে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড রুলস-২০২৪’ চালুর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এ ব্যাপারে কমিশনের ৮৯৬ তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড) বিধিমালা, ২০২৪ নামক একটি নতুন বিধিমালার খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে বলা হয়, পুঁজিবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে এ সংক্রান্ত নতুন বিধিমালার খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচ্য খসড়া বিধিমালার উপর সংশ্লিষ্ট সকলের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments