সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রথম দিনে কত আয় করলো বিজয়-ক্যাটরিনার সিনেমা?
spot_img
spot_img

প্রথম দিনে কত আয় করলো বিজয়-ক্যাটরিনার সিনেমা?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের বক্স অফিসে এতদিন লড়াই চলছিল ‘ডাঙ্কি’ আর ‘সালার’ সিনেমার। তবে গতকাল শুক্রবার এন্ট্রি নিয়েছে নতুন সিনেমা ‘মেরি ক্রিসমাস’। শ্রীরাম রাঘবন পরিচালিত এ সিনেমায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। শুক্রবার (১২ জানুয়ারি) মুক্তি পেয়েছে এ সিনেমার হিন্দি-তামিল ভার্সন।

তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘মেরি ক্রিসমাস’ ভারতীয় বক্স অফিসে ২.৫৫ কোটি রুপি আয় করেছে। বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ এই সিনেমার মূল চরিত্রে রয়েছেন। হিন্দি ও তামিল ভাষায় সিনেমাটির শুটিং হয়েছিল। হিন্দি সংস্করণটিতে রয়েছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান এবং তিনু আনন্দ। অন্যদিকে, তামিল সংস্করণে রাধিকা শরৎকুমার, শানমুগরাজা, কেভিন জে বাবু, এবং রাজেশ উইলিয়ামস একই ভূমিকায় অভিনয় করেছেন।

‘মেরি ক্রিসমাস’ সিনেমায় বিজয় সেতুপতি ও ক্যাটরিনার অভিনয়ের প্রশংসা করেছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি কুমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে অ্যাটলি লিখেছেন, ‘মেরি ক্রিসমাস! আমি এটি দেখার জন্য অপেক্ষা করছিলাম। সাম্প্রতিক সময়ের আমার প্রিয় সিনেমা এটি। একটি আশ্চর্যজনক থ্রিলার-সহ একটি সুন্দর প্রেমের গল্প।

‘মেরি ক্রিসমাস’ সিনেমটির পরিচালক শ্রীরাম রাঘবন এর আগে ‘আন্ধাধুন’ এবং ‘বাদলাপুর’-এর মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন। মেরি ক্রিসমাসের ট্রেইলারেও ছিল এই সিনেমা দুটির ফ্লেবার। ট্রেইলারে দেখা যায়, বড়দিনের আগের রাতে দেখা হয় বিজয় সেতুপতি আর ক্যাটরিনার। প্রথম দেখাতেই ভালোলাগা। দুজনে আসে ক্যাটরিনার বাড়িতে। এরপর একটার পর একটা রহস্যজনক ঘটনা ঘটতে থাকে।

‘বদলাপুর’ সিনেমাটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হলেও, সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। ২০১৫ সালে মুক্তি পাওয়া বরুণ ধাওয়ানের এই সিনেমা আয় করেছিল ৮১ কোটির মতো। অন্যদিকে, ‘আন্ধাধুন’ পেয়েছিল অবিশ্বাস্য সাফল্য। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে ছিলেন টাবু আর আয়ুষ্মান খুরানা। ৫০০ কোটির বেশি আয় ছিল সিনেমাটি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments