রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
spot_img
spot_img

বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে গন্তব্য দেশের ভাষা জানা খুবই জরুরি। বিদেশগামী কর্মীদের ভাষা প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। যেসব দেশে আমাদের কর্মী প্রেরণের সুযোগ আছে, সেসব দেশের ভাষা প্রশিক্ষণের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

বুধবার (১৭ জানুয়ারি) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর আমাদের কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে, সেই অনুপাতে রেমিট্যান্স বৃদ্ধির লক্ষ্যে কী কী করা যায় তা নিয়ে কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। রেমিট্যান্স বাড়াতে হলে সর্বাগ্রে রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণের মানের বিষয়ে কোনো ছাড় নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়ে তুলতে হবে। বিদেশগামী কর্মীদেরকে দক্ষ ও স্মার্ট মানবসম্পদে রূপান্তরিত হবে। দক্ষ ও স্মার্ট মানবসম্পদই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

এরপর প্রতিমন্ত্রীর সঙ্গে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান ও মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দ এবং বায়রা’র সভাপতি মো. আবুল বাশার ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে বায়রার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments