রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগাজায় বেসামরিকরা মরছে আর বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে: গুতেরেস
spot_img
spot_img

গাজায় বেসামরিকরা মরছে আর বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে: গুতেরেস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় যখন বোমাবর্ষণ করে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে তখন বিশ্ব একপাশে দাঁড়িয়ে আছে। বুধবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এ কথা বলেছেন।

আবারও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আবেদন জানিয়ে গুতেরেস বলেছেন, গাজার যুদ্ধরত পক্ষগুলি স্পষ্টতই ‘আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে’, যার ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটি বন্ধ করতে খুব কমই কাজ করেছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্ব এক পাশে দাঁড়িয়ে আছে, যখন বোমাবর্ষণে বেসামরিক নাগরিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু নিহত হচ্ছে, পঙ্গু হচ্ছে, তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে এবং তারা মানবিক সহায়তার প্রবেশাধিকার থেকে বঞ্চিত।

তিনি বলেন, ‘আমি গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের টেকসই শান্তির দিকে নিয়ে যায় সেই দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রক্রিয়ার জন্য আমার আহ্বানের পুনরাবৃত্তি করছি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments