মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিশনিবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’
spot_img
spot_img

শনিবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকার অন্যতম নাটকের দল ঢাকা পদাতিক। দলটির ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। আগামী শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ২৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বৃটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টার দা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক। ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক রচনা ও নির্দেশনা দেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নব নির্দেশনার কাজটি করছেন অভিনেতা নাদের চৌধুরী।

এ বিষয়ে নাদের চৌধুরী বলেন, ‘‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে ঐতিহাসিক একটি নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত মাসুম আজিজ ভাই। তবে পরবর্তীতে এই নাটকের কিছু কিছু জায়গায় প্রয়োজন সাপেক্ষে অলংকরণ করে আমি নব নির্দেশনার কাজটি করেছি। মাস্টার দা সূর্যসেন এই নাটকের প্রধান চরিত্র যেটি আমি রূপায়ন করেছি। ঐতিহাসিক এই নাটকটি আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।

ঢাকা পদাতিকের ‘জলদাস’, ‘কথা ৭১’, ‘পাইচো চোরের কিচ্ছা’সহ বেশ কটি নাটকে অভিনয় করেছেন মিলটন আহমেদ। ‘‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের তিনটি চরিত্র রূপায়ন করছেন তিনি। কথা হয় তার সঙ্গেও।

মিলটন আহমেদ বলেন, ‘আমি করপোরেট জব করি। স্বাভাবিক কারণে সময় বের করাটা কঠিন। এ নাটকের শুরু থেকে আমি মঞ্চে উঠিনি। পরে এসে যুক্ত হয়েছি। এ পর্যন্ত নাটকটির ১৫টি শো করেছি। নাটকটিতে একাধারে তিনটি চরিত্র রূপায়ন করছি। ডিআইজি মি. ক্রেইগ, নেত্র সেনসহ তিনটি চরিত্রে অভিনয় করছি। তিনটি চরিত্র রূপায়ন করতে গিয়ে কিছুটা টেনশনে থাকতে হয়। যেমন ধরুণ, দ্রুত পোশাক বদল, মেকআপ পরিবর্তন করতে হয়। তবে যারা মঞ্চনাটক করেন তারা এতে অভ্যস্থ।

ঐতিহাসিক ব্যক্তিরা নাটকটির চরিত্র। এতে মোট ৪০টি চরিত্র রয়েছে। চরিত্রগুলো হলো— সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, বাঙালি উকিল প্রভৃতি। এসব চরিত্র রূপায়ন করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মিলটন আহমেদ, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, আক্তার হোসেন প্রমুখ। ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments