বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণচাঙ্গা ভাব দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু
spot_img
spot_img

চাঙ্গা ভাব দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঈদ পরবর্তী প্রথম  কার্যদিবসে চাঙ্গা ভাব দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। সূচক বৃদ্ধির পাশাপাশি উল্লেখযোগহারে বেড়েছে শেয়ার দর ও লেনদেন।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৩ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৭২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৬.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৩.১৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৪২.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭২ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪ হাজার ২১৪.৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১১.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৯৭৬.৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৪২০.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩৮ শতাংশ বা ১৬৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ১২২.২৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৩৪ শতাংশ বা ৯৭.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৪৭.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৮৩ লাখ ৯ হাজার ৩১৩ টাকা। গত কার্যদিবসের  তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে  ২ কোটি ৭ লাখ ২২ হাজার ৫৬১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments