ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি হিসাব বছরের (২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৪ কোম্পান। কোম্পানিগুলোর কার কত ইপিএস হয়েছে তা একনজরে দেখে নিন।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৬৩ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে সলো ইপিএস হয়েছিল ৬৬ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে সলো ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ২৮ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ৮০ পয়সা।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ৮২ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ২৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে সলো ইপিএস হয়েছিল ১ টাকা ৮০ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির সলো ইপিএস হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ২১ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৪২ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৭ টাকা ৯৫ পয়সা। আর এককভাবে ছিল ২৭ টাকা ৮৮ পয়সা।
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৪০ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৯৪ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪২ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২০ টাকা ৪৮ পয়সা।
এনসিসি ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৮৪ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ২৫ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৯৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২২ টাকা ১৬ পয়সা।
আইএফআইসি ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫৮ পয়সা।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৪৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ৪৫ পয়সা। আর এককভাবে ছিল ১৭ টাকা ১৪ পয়সা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২৮ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির আয় হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৬২ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৫ টাকা ৯৩ পয়সা।
ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৮২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩০ টাকা ১৩ পয়সা।
আগামী ২৪ সেপ্টেম্বর, ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।
গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ০৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৪০ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৮৬ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৩৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৫৮ পয়সা।
ব্র্যাক ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৯৮ পয়সা।
প্রথম দুই প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ২ পয়সা।
দুই প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৭ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৩০ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৩ টাকা ২২ পয়সা।
কনফিডেন্স সিমেন্ট লিমিটেড: ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা।
তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭ টাকা ৯০ পয়সা।
অন্যদিকে তৃতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে একক ইপিএস হয়েছিল ২ টাকা ২০ পয়সা।
তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে সলো ইপিএস হয়েছে ৬ টাকা ৫৭ পয়সা; যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১৫ পয়সা।
তিন প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময় ছিল ১১ টাকা ৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৬ টাকা ৯১ পয়সা। আর এককভাবে ছিল ৬৩ টাকা ৮৬ পয়সা।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪১ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি’২০-জুন’২০) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ আকা ২৪ পয়সা।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে সলো ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।
প্রথম দুই প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে সলো ইপিএস হয়েছিল ১ টাকা ২৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫২ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৭০ টাকা ৪৩ পয়সা। আর এককভাবে ছিল ৬৮ টাকা ৪৪ পয়সা।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২৩ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে (জানুয়ারি’২০-জুন’২০) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৩০ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৭ টাকা ৭ পয়সা।
কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৪ পয়সা।
এদিকে ৬ মাসে (জানুয়ারি-জুন,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময় ছিল ৬০ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৫০ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ৮৫ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৮ পয়সা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময় ছিল ৮০ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৫ টাকা ৬৩ পয়সা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments