ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ১ কোটি ৫৬ লাখ ১১ হাজার ৬৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৮৯ লাখ টাকা।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের।
ব্রাক ব্যাংক ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা সিঙ্গারবিডি ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোণ, আইসিবি থার্ড এনআরবি, ইন্টারন্যাশনাল লিজিং, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, প্রিমিয়ার ব্যাংক, রূপালী লাইফ, সি পার্ল বীচ, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিক, সামিট পাওয়ার ও উত্তরা ব্যাংক লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments