শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদটপটেন গেইনারে ফ্যাস ফিন্যান্স
spot_img
spot_img

টপটেন গেইনারে ফ্যাস ফিন্যান্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ঈদ পরবর্তী সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

আজ কোম্পানিটির দর বেড়েছে  ৪০  পয়সা বা ১০ শতাংশ।

তথ্যমতে, আজ মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮০৯ বারে ৬১ লাখ ৫৪ হাজার ১১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা  বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ  ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৭৫৮ বারে ৩৯ লাখ ৯৯ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ কোটি ২ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড । আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিলকো ফার্মা, অ্যাক্টিভ ফাইন, পিপলস ইন্স্যুরেন্স, আইপিডিসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল ও ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments