রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএকইদিনে মুক্তি পাচ্ছে জয়ার দুই সিনেমা
spot_img
spot_img

একইদিনে মুক্তি পাচ্ছে জয়ার দুই সিনেমা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই বাংলার তারকা জয়া আহসান। বাংলাদেশি ছবির চেয়ে এখন ভারতীয় ছবিতেই বেশি দেখা যায় তাকে। বলা চলে অভিনয় দক্ষতা দিয়ে সেখানকার জায়গা শক্ত করেছেন তিনি। একটি ছবি মুক্তির রেশ কাটতে না কাটতেই আসে আরেকটি ছবির খবর। ‘ভূতপরী’ নামে জয়ার কলকাতার এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। একইদিনে মুক্তি পাচ্ছে তার আরও এক সিনেমা ‘পেয়ারার সুবাস’। তবে এটি দেশি। এই সিনেমাটি মুক্তি পাচ্ছে প্রায় ৮ বছর পর। স্বভাবতই এতে বেশ উচ্ছ্বসিত তারকা।

‘পেয়ারার সুবাস’ নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়া বলেছিলেন, আমার প্রথম সিনেমার পরিচালক নুরুল আলম আতিক। তার সঙ্গে কাজ করার সময়টা খুব উপভোগ করি। এই ছবিটা যখন করেছি, তখনো এক্সাইটেড ছিলাম। আমরা সাধারণরা সব সময় যে দৃষ্টিভঙ্গি নিয়ে ছবি দেখি, আতিক আসলে সব সময় নতুনভাবে দেখতে শেখায়, দেখায়। পুরো সিনেমায় একটা অন্য রকম ভাষা আছে।

‘পেয়ারার সুবাস’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। তিনি বলেন, সিনেমা মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। আমার দিক থেকে যা যা দরকার আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিয়েছি। ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে, আমি সেটাই জানি।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, আমরা দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির বিষয়ে জানাব। ৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেব, সেটারই প্রস্তুতি চলছে।

‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকার প্রমুখ।

অন্যদিকে পহেলা জানুয়ারি থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ‘ভূতপরী’র প্রচারণা শুরু করেছেন জয়া। ‘ভূতপরী’র একটি মোশন পিকচার শেয়ার করে লেখেন, মানুষ মরে ভূত হবে, ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!

সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’র ছবিটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments