মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅঞ্জন দত্তের কণ্ঠে চঞ্চলের প্রশংসা
spot_img
spot_img

অঞ্জন দত্তের কণ্ঠে চঞ্চলের প্রশংসা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে অনেক আগেই ওপার বাংলায় দর্শকপ্রিয়তা লাভ করেছেন। এবার চঞ্চলকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ওপার বাংলার গায়ক-পরিচালক অঞ্জন দত্ত।

অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের ভক্ত অঞ্জন দত্ত নিজেও। এ কারণেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে চঞ্চলের ভূয়সী প্রশংসা করেন এই গায়ক।

এ প্রসঙ্গে অঞ্জন বলেন, ‘চঞ্চল খুবই পাওয়ারফুল একজন অভিনেতা। আমি তার অভিনয়ের ভক্ত। এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো এবং শক্তিশালী অভিনেতা আছে।’

‘‘মনের মানুষ’ সিনেমায় চঞ্চলের অভিনয় দেখার পর তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে আমার সিনেমাতেও কাজ করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি।’’ বলেন অঞ্জন দত্ত।

শুধু অঞ্জন দত্ত নয়, পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমার মূল চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মনামী ঘোষকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments