ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাজাজ অটো লিমিটেডের সাথে একটি চুক্তি করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ।

তথ্যমতে, বাজাজ অটো মুম্বাই পুনে রোড, আকুর্ডি, পুনে ৪১১০৩৫, ইন্ডিয়া অবস্থিত। কোম্পানিটি বাংলাদেশের বাজারে কেটিএম ব্রান্ডের মোটরসাইকেল বিতরণ করবে। কমপ্লেটলি বিল্ড আপ (সিবিইউ), সেমি নকড ডাউন, কমপ্লেটলি নকড ডাউন শর্তে পার্ট লেভেল সরবরাহ করবে বাজাজ অটো।
কোম্পানিটি আশা করছে এই চুক্তি মোটরসাইকেল বাজারে রানারের অবস্থান আরও শক্তিশালী করবে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments