ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments