
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৩১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি কোম্পানির মোট ৪৮ লাখ ৮৫ হাজার ৮৫৪টি শেয়ার ৩০ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ শিপিং করপোরেশন ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার, রূপালী ব্যাংকের ১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার, ফরচুনের ১ কোটি ৫ লাখ ৪০ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৯৯ লাখ ৬৯ হাজার, দেশবন্ধু পলিমারের ৮৯ লাখ ৬৩ হাজার এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ৮৩ লাখ ১৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments