বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবাড়িতেই ভোগ করবেন ১৪ বছরের দণ্ড বুশরা বিবি
spot_img
spot_img

বাড়িতেই ভোগ করবেন ১৪ বছরের দণ্ড বুশরা বিবি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বাড়িতেই ১৪ বছরের সাজা ভোগ করবেন। ইমরান ও বুশরার বাসভবনটি সাব–কারাগার হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

তোশাখানা দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এরপরই বুশরা বিবিকে গ্রেপ্তার করে আদিয়ালা কারাগারে নেওয়া হয় এবং পরে ইমরানের বাসভবন বানি গালায় স্থানান্তর করা হয়। ইমরান খানের বাংলোর চারপাশে উঁচু দেয়াল রয়েছে। বড় চত্বরজুড়ে তার বাংলোটি অবস্থিত।

বানি গালার ভেতরে কারাগারের কর্মীরা অবস্থান করবেন এবং ইসলামাবাদ পুলিশের সদস্যরা ইমরান খানের এই বাসভবনের বাইরে মোতায়েন থাকবেন। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তার সঙ্গে বিচ্ছেদের পর ইমরান রেহাম নায়েরকে বিয়ে করেন। এক বছরের মধ্যে রেহামের সঙ্গে ইমরানের বিচ্ছেদ হয়। ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি খুব কম জনসম্মুখে আসেন। তিনি হিজাব পরিধান করেন ও মুখ ঢেকে রাখেন।

তোশাখানা দুর্নীতির যে মামলায় আজ রায় হলো, তার বিচারকাজ হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। এ কারাগারেই বন্দী ইমরান।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই ইমরান খান ও বুশরা বিবিকে কারাদণ্ড দেওয়া হলো। খবর এএফপি

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments