
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৫ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন বেড়েছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৪.৮৬ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫০ টাকা ৯০ পয়সা। এদিকে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৪.৭১ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৮২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- প্যাসিফিক ডেনিমসশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, শাশা ডেনিমস, বীচ হ্যাচারি, আরএসআরএম স্টিল এবং আমান ফিড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments