
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির নাম ‘বিবিএস ক্যাবলস লিমিটেড’ এর পরিবর্তে ‘বিবিএস ক্যাবলস পিএলসি’ করার প্রস্তাব করলে তা অনুমোদন দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments