
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরএকে সিরামিক্স (বাংলাদেশ) এবং ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও আরএকে সিরামিক্সের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি, রোববার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।
এছাড়াও ইমাম বাটনের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, সোমবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৪।
উল্লেখ্য, রেকর্ড ডেটের কারনে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন ঐদিন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments