ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
মিথুন নিটিং: কোম্পানিটির গত ১ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ১৪ টাকা ৪০ পয়সা। ১২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা উন্নীত হয়েছে।
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির গত ১ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা। ১২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ১০ পয়সা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments