সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্টনিয়সকে ছাড়াই নিউ জিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া
spot_img
spot_img

স্টনিয়সকে ছাড়াই নিউ জিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজে দলের অন্যতম সদস্য মার্কাস স্টয়নিসকে পাচ্ছে না তারা। পিঠের চোটে ভুগতে থাকা এই অলরাউন্ডারকে ছাড়াই প্রতিবেশী দেশ সফরে যাচ্ছে মিচেল মার্শের দল।

ইতোমধ্যে স্টয়নিসের বদলিও ঠিক করে রেখেছে অস্ট্রেলিয়া। এই ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি। দুজনই ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেন। হার্ডি অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৪ ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে চোট নিয়েই খেলেছেন স্টয়নিস। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পিঠের ব্যথা নিয়েই ১৬ রানের সঙ্গে ৩টি উইকেটও দখল করেন। অবস্থা খারাপের দিকে গেলে পরের ম্যাচে আর মাঠে নামতে পারেননি তিনি। আর এবার সরে গেলেন সিরিজ থেকেই।

মূলত বিশ্বকাপের জন্য তাকে প্রস্তুত রাখতেই সরিয়ে নেওয়া হলো নিউ জিল্যান্ড সিরিজ থেকে। বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার জন্য সময় পাচ্ছেন স্টয়নিস। নিউ জিল্যান্ড সফরে না থাকলেও আগামী মাসে আইপিএলে খেলবেন তিনি। ফলে বিশ্বকাপ দলেও ভাবনায় থাকছেন তিনি।

এদিকে নিউ জিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডও। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকবেন তিনি। সেই সঙ্গে দলের কিছু খেলোয়াড়ের মোটামুটি চোট শঙ্কা রয়েছে। অজিদের জন্য সুখবর, চোট কাটিয়ে ফিরছেন পেসার নাথান এলিস। নিউ জিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী বুধবার।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments