সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাদ্বিতীয় ভারতীয় হিসেবে লাল বলে অশ্বিনের কীর্তি
spot_img
spot_img

দ্বিতীয় ভারতীয় হিসেবে লাল বলে অশ্বিনের কীর্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯৯ উইকেট নিয়ে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামেন ভারতীয় অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। লাল বলে নতুন মাইলফলকে নিজেকে যুক্ত করতে তার লাগতো কেবল মাত্র একটি উইকেট। অবশ্য তা করতে বেশি অপেক্ষা করেননি তিনি। ম্যাচে নিজের সপ্তম বলেই জ্যাক ক্রলিকে পাটিদারের তালুবন্দি করে মাইলফলক স্পর্শ করে ফেলেন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার ও বিশ্বের নবম বোলার হিসেবে নাম লেখালেন রেকর্ড বইয়ে।

শুক্রবার রাজকোট টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংসের উড়ন্ত সূচনায় আঘাত হানেন অশ্বিন। দলীয় ৮৯ রানে ইংলিশ ওপেনার ক্রলির উইকেটটি তুলে নিয়ে সাদা পোশাকে অশ্বিন ৫০০তম উইকেট শিকার করেন। আর এই উইকেটগুলো ঝুলিতে পুরতে তার খেলতে হয়েছে ৯৮ টেস্টে ১৮৪ ইনিংস।

তার থেকে কম ম্যাচ খেলে ৫০০ উইকেট নিয়েছেন কেবল মাত্র শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন (৮৭ ম্যাচ)। এছাড়া এই তালিকায় অশ্বিনের পরই রয়েছে প্রথম ভারতীয় বোলার হিসেবে এই কীর্তিতে প্রবেশ করা অনিল কুম্বলে। তার লেগেছিল ১০৫ টেস্ট।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments