রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅব্যাহত দরপতনে ফের আতঙ্কে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অব্যাহত দরপতনে ফের আতঙ্কে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ার দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৩৬.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৮.৬২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩.৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩২.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৬.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৭৭২ টি শেয়ার ২ লাখ ২৫ হাজার ৯১৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৩.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৭২.৭২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৬৫.৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩৭.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৩ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয় ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৩৫০ টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৫৩০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৯৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৪ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৪ শতাংশ বা ৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৯৪৫.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ৮০৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments