ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৮.৫৩ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৪ কোটি ৮২ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১৯ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৩৬ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৫ কোটি ৪০ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২১ কোটি ৬২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৩ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৩৬ কোটি ৪৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৪৫ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, নিটল ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, দেশ গার্মেন্টস ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments